রেস্তরাঁয় হরিয়ালি বিরিয়ানি খেয়েছেন কখনো? দারুণ সুস্বাদু এই বিরিয়ানি তৈরির পদ্ধতি অন্য যে কোন বিরিয়ানির যাইতে একদম আলাদা, মশলাও লাগে একেবারেই অন্যরকম। অনেক হ্যাপা করে নানান রকম মশলা প্রস্তুত করতে হয় না, ঘরে মজুদ সাধারণ কারি রান্নার উপাদানগুলো দিয়ে আপনার রান্না ঘরেই তৈরি করতে পারবেন অসাধারণ এই বিরিয়ানি। চলুন জানি আতিয়া আমজাদের রেসিপি।
উপকরণ
  1. চিকেন এর পিস – ৮ টি (২ টি চিকেন)
  2. রসুন বাটা – ২ চা চামচ
  3. পুদিনা পাতা-১ মুঠো
  4. ধনিয়া পাতা – ১ মুঠো
  5. কাঁচা মরিচ – ৬ টি
  6. গোলমরিচের গুঁড়ো – ১/২ চা চামচ
  7. দারচিনি – ২ টুকরা
  8. এলাচ- ৪ টুকরা
  9. লবঙ্গ – ৪ টুকরা
  10. তেজপাতা – ১ টি
  11. ঘি – ১/২ কাপ
  12. পিঁয়াজ কুচি – ৩ টি
  13. টমেটো – ১ টি
  14. টক দই – ৪ চা চামচ
  15. লাল মরিচের গুঁড়ো – ১ চা চামচ
  16. হলুদের গুঁড়ো – ১ চিমটি
  17. বাসমতী চাল – ২ কাপ
  18. গরম পানি – ৮ কাপ
  19. লবণ – পরিমান মত

প্রনালী
-চিকেনের পিস গুলো লবণ, দই, রসুন বাটা, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ঘন্টা খানেক মেরিনেট করতে হবে।
-৬ কাপ পানি গরম করে তাতে চাল ভিজিয়ে রাখুন আধা ঘন্টা
-এদিকে পুদিনা পাতা, ধনিয়া পাতা, টমেটো আর কাঁচা মরিচ একাসাথে মিক্সার গ্রাইন্ডারে পেষ্ট করে নিন।
-কড়াইতে ৪ চামচ ঘি গরম করে অর্ধেক পিঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে সরিয়ে রাখুন।
-এবার তেজপাতা ছাড়া একই করাইত ঘী তে গরম মসলা আর বাকি পিঁয়াজ কুচি গুলি দিয়ে সোনালি করে ভেজে তেল ঝরিয়ে ঠান্ডা করে নিন এবং মিক্সারের পেষ্টের সাথে দিয়ে আবার মিহি পেস্ট করে নিন। (গরম মশলা সহ)
-এবার কড়াইতে ঘি ও পেস্ট দুটো দিয়ে কষিয়ে নিন ও দেড় কাপ পানি দিয়ে মেরিনেটেড চিকেন গুলো দিয়ে দিন মশলা সহ এবং রান্না করে নিন।
-এবার চালের পানি ঝরিয়ে আলাদা আরেকটি হাঁড়িতে ২ কাপ পানি, তেজপাতা এবং লবন দিয়ে চালটা ফুটিয়ে নিন।
-এবার শুধু মিশিয়ে দিলেই হবে। হাঁড়ি থেকে অর্ধেক ফুটানো ভাত তুলে রাখুন। ২ চামচ ঘি ছড়িয়ে দিন হাঁড়ির চালে, তার ওপরে চিকেন কারিটা ঢেলে দিন এবং তার ওপরে বেরেস্তা ছরিয়ে দিন। বাকি ভাতগুলো দিয়ে দিন।।
-এবার হাঁড়ির ঢাকনা এঁটে দিয়ে ২০ মিনিট দমে রেখে দিন এবং সালাদ সহযোগে গরম গরম পরিবেশন করুন।

ব্রণ, এক পরিচিত সমস্যা

১১ মার্চ, ২০১৫
Posted by Writer
মানবদেহের ত্বকের গঠন বেশ বিস্ময়কর ও জটিল, যা সমস্ত শরীরকে ঢেকে রাখে। ত্বক মূলত তিনটি কাজ করে থাকে। যেমন দেহের অভ্যন্তরীণ গঠনকে রক্ষা করে। শরীরের তাপ নিয়ন্ত্রণ করে এবং কোষের অব্যবহূত জিনিস বর্জন করে। ব্রণ একটি সাধারণ অথচ দীর্ঘমেয়াদি ত্বকের সমস্যা। এটিকে যত্নের সঙ্গে সারিয়ে না তুললে শেষ পর্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় এসে দাঁড়ায়।
 
ব্রণ দেহের চর্বিযুক্ত গ্লান্ড সেবাকাস টিস্যুতে বেশি দেখা যায়। যেমন মুখ, ঘাড়, বুক ও কাঁধে। সাধারণত ১২-১৪ বছরের ছেলেমেয়েরা এই রোগে বেশি ভোগে। তৈলাক্ত ত্বকেই ব্রণ বেশি হতে দেখা যায়। এদিকে ২০-৩০ বছরের পর এর প্রভাব কমে গিয়ে ভালো হয়ে যায়। ব্রণের ফলে মুখ ও ঘাড়ের লোমকূপ বন্ধ হয়ে যায় ও মুখে ব্ল্যাকহেড, ছোট গুটি এবং ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা যায়। সবচেয়ে বেশি দেখা যায় ব্ল্যাকহেড বা কালো তিল। এতে আক্রান্ত হয় কপাল, কপালের পাশে, গলা, চিবুক, বুক ও পিঠ। এই ব্ল্যাকহেডগুলো সংক্রামক এবং দ্রুত বিস্তার লাভ করে। ব্রণ বেশি দিন স্থায়ী হলে মুখে বিশ্রী দাগ দেখা যায়। ছেলেদের চেয়ে মেয়েরা এই রোগে বেশি ভোগে। এর সঠিক কারণ অবশ্য নির্ণয় করা যায়নি। তবে মেয়েদের ত্বকের নিচে চর্বির পরিমাণ বেশি এবং হরমোনের পরিবর্তনগুলোও ছেলেদের চেয়ে বেশ প্রকট হওয়ায় ব্রণ দেখা যায় বলে ধারণা করা হয়।
 


ভুল খাদ্যাভাস, অনিয়মিত আহার গ্রহণ, অনুপযোগী খাবার, অত্যধিক শর্করা, অত্যধিক চর্বিযুক্ত খাবার ইত্যাদির জন্য ব্রণ দেখা দিতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপনও ব্রণ হওয়ার অন্যতম কারণ। অত্যধিক চা কফি অ্যালকোহল পান, তামাক সেবন ইত্যাদিও এর কারণ। আবার বয়ঃসন্ধিক্ষণে রাত জেগে পড়াশোনা ও বসে থাকার ফলে বদহজম সৃষ্টি হওয়া, সাধারণ দুর্বলতা ও দুশ্চিন্তা থেকেও ব্রণ হতে পারে।
 
দিনে ৮-১০ গ্লাস পর্যন্ত পানি এবং তেল-ঝাল-মসলাবিহীন খাবার খাওয়া উচিত। অত্যধিক গুরুপাক খাবার এড়িয়ে চলা ভালো। চিনি ছাড়া লেবুর পানি, তাজা ফলের রস, আপেল, নাশপাতি, আঙুর, আনারস খেতে পারলে ভালো হয়। কাঁচা সবজি অঙ্কুরিত ছোলা, ডাল, কাঁচা বাদাম, যব ও লাল চাল খুবই উত্তম। অধিক শর্করা, অধিক মিষ্টি, অধিক চর্বি সবই পরিহার করা উচিত।
 

কিছু কিছু খাবার ব্রণের সমস্যাকে বাড়িয়ে দেয়। যেমন—ডুবো তেলে ভাজা খাবার, কোমল পানীয়, সংরক্ষিত খাবার। কড়া চা ও কফি, গুরুপাক খাবার ইত্যাদি।
 
দেখা যায়, ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন বি৬ ব্যবহারে ব্রণ দূর হয়। যেকোনোভাবেই হোক কোষ্ঠকাঠিন্য দূর করা প্রয়োজন। চিকিৎসক এবং ত্বক বিশেষজ্ঞদের মতে, ব্রণ হলে ত্বকের যত্ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রয়োজন। মুখের ত্বকের যত্ন হলো প্রথমে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। তা ছাড়া শসার রস, গাজরের রস মুখে ব্যবহার করলে উপকর পাওয়া যাবে। অত্যধিক গুরুপাক খাবার না খাওয়া, অধিক রাত না জাগা, শরীরে ধুলাবালি, ঘাম জমতে না দেওয়া, অ্যাসিডিটি হতে না দেওয়া উচিত। মাঝেমধ্যে গরম জলের ভাপ নিলে ভালো হয়।
 
ব্রণ সারাতে খনিজ লবণের মধ্যে জিঙ্ক, ভিটামিন ই এবং ভিটামিন বি৬ ভালো কাজ করে। এ জন্য খেতে হবে শস্যজাতীয় খাবার, মাছ, গরুর কলিজা, মসুর ডাল, বরবটি, রাজমা, পনির, গরুর দুধ, কর্নফ্লেকস, ডিম, তেল, মুলাজাতীয় সবজি, তৈলবীজ, বাদাম, সবুজ সবজি ইত্যাদি।
- See more at: http://www.deshebideshe.com/news/details/21034#sthash.CDLAAnu6.dpuf
স্মার্টফোনের স্ক্রিন খুব সংবেদনশীল। অল্পতেই দেখা যায়, স্ক্রিনে দাগ বা স্ক্র্যাচ পড়ে যায় ফলে দেখতে খারাপ লাগে। অনেকেই আছেন যারা এই সমস্যা থেকে বাঁচতে ফোনের স্ক্রিনে আলাদা একটি প্রটেক্টর লাগায়। আপনি আপনার প্রিয় গ্যাজেট থেকে অগভীর স্ক্র্যাচ অপসারণ করতে পারবেন খুব সহজে। এখানে সে বিষয়ে সহজ কিছু টিপস দেওয়া হলো।
মোবাইল ফোনের ছোটখাটো আঁচড় দূর করার প্রস্তুতি হিসেবে প্রথমে মোবাইল ফোনটি বন্ধ করে ফেলতে হবে এবং ব্যাটারি খুলে রাখতে হবে। মোবাইল ফোনের ভেতরে যাতে তরল পদার্থ না ঢুকতে পারে সেজন্য হেডফোন, চার্জার ও অন্যান্য পোর্টগুলো টেপ ব্যবহার করে সিল করে নিতে হবে।
টুথপেস্ট
একটি কটনবাড অথবা এক টুকরো নরম সুতি কাপড়ে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে আঁচড় পড়া স্থানে আলতোভাবে ঘষতে পারেন। এতে দাগ উঠে যাবে। দাগ উঠে গেলে আরেকটি ভেজা কাপড় দিয়ে বাড়তি টুথপেস্ট মুছে ফেলতে হবে। তবে জেলজাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না।
সিরিশ কাগজ
হাত থেকে পড়ে গেলে যে দাগ পড়ে তা দূর করতে এবং আঁচড়গুলো মসৃণ করতে সিরিশ কাগজ ব্যবহার করা যেতে পারে । তবে যতটা সম্ভব মসৃণ সিরিশ কাগজ ব্যবহার করা উচিত। খুব সাবধানে অনুসরণ করতে হবে পদ্ধতিটি, অন্যথায় তা আরও বেশি আঁচড়ের কারণ হতে পারে।
ভেজিটেবল ওয়েল
ছোট ও লুকানো আঁচড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ভেজিটেবল অয়েল, যা সাময়িক সমাধান হিসেবে ভালোই কাজ করে। আঁচড়ের ওপর এক ফোঁটা অয়েল নিয়ে মুছে ফেললে দ্রুত কসমেটিক ফিক্স হিসেবে কাজ করে।
বেকিং সোডা
একটি পাত্রে ২ ভাগ বেকিং সোডা ও ১ ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে পরিষ্কার নরম কাপড় দিয়ে আঁচড়ের ওপর লাগাতে হবে। পরে আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে সেই পেস্ট মুছে ফেলতে হবে।
বেবি পাউডার
মোবাইল ফোনের দাগ দূর করতে বেবি পাউডার ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতি ব্যবহার করতে অল্প বেবি পাউডারের সঙ্গে পানি মিশিয়ে টুথপেস্টের মতো পেস্ট তৈরি করে নিতে হবে, যা দাগ ঢাকতে সক্ষম হবে। বেকিং সোডার মতো করেই বেবি পাউডার ব্যবহার করা যায়।
অন্যান্য
মোবাইল ফোনের দাগ, আঁচড় দূর করার জন্য আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে, যার মধ্যে গাড়ির আঁচড়ের দাগ দূর করার ক্রিম টার্টল ওয়্যাক্স, ৩এম স্ক্র্যাচ ও সোয়ার্ল রিমুভার ব্যবহার করা যাবে। এ ছাড়াও ডিম ও পটাশিয়াম অ্যালুমিনিয়ামের মিশ্রণ কাজে লাগে। ব্র্যাসো, সিলভোর মতো পলিশ দিয়েও কাজ চালানো যায়।

রেস্তরাঁয় কেন, ঘরেই তৈরি করে ফেলুন না দারুণ মজার চিকেন সাসলিক। না, কোন বাড়তি উপাদান বা মশলা প্রয়োজন নেই। আপনার ঘরে যা আছে কেবল সেসব উপাদান দিয়েই খুব সহজে রেস্তরাঁর স্বাদের চিকেন সাসলিক তৈরি করে ফেলতে পারবেন। চমৎকার রেসিপিটি দিয়েছেন আতিয়া আমজাদ।
উপকরণ
মুরগীর বুকের মাংস একটু ভারী কিঊব করে কাটা ১/২ কেজি
মরিচের গুঁড়ো – ১/২ চা চামচ ( ঝাল বেশি চাইলে ১ চা চামচ)
গোল মরিচের গুঁড়ো – ১/২ চা চামচ
চিলি সস – ১ চা চামচ
টমেটো সস – ১ টে চামচ
লেবুর রস- ২ টে চামচ
রসুন বাটা -১/২ চা চামচ
লবণ- পরিমান মতো
পুদিনা পাতা বাটা – ১ চা চামচ (চাইলে বেশিও দিতে পারেন)
পিঁয়াজ ও গাজর ভারী কিঊব করে কাটা- প্রয়োজন মত
সয়াবিন/সরিষার তেল- ২ টে চামচ
প্রনালী
– গাজর কিউব গুলো হাফ বয়েল করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিন।
– চিকেন কিউব ধুয়ে পানি ঝরিয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিন। এবার তেল ছাড়া সব উপাদান একত্রে মিশিয়ে ২ ঘন্টা মেরিনেট করুন।
– এবার শাশলিক স্টিকে একে একে গাজর, পিঁয়াজ কিঊব ও এক পিস চিকেন কিউব এভাবে স্টিকের শেষ মাথা পর্যন্ত গেঁথে নিন।
– এবার সব গুলা সাসলিকে তেল ব্রাশ করে ননস্টিক প্যানে সেঁকে নিন। উভয় পাশ ১৫ মিনিট মাঝারি আঁচে সেঁকুন। মাঝে মাঝে তেল ব্রাশ করে দিন এবং একটু পোড়া পোড়া হলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন সালাদ ও নান রুটি/পরোটা/ আটার রুটি বা পোলাও এর সাথে।
– সাসলিক স্টিকগুলো ব্যবহার এর আগে অন্তত ৩০ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন এতে করে ওগুলো পুড়ে কালচে হয়ে যাবে না।
-চুলার পরিবর্তে ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট বেক করলেও হবে।
পছন্দের কোনো পোশাকে দাগ পড়ে গেলে আমাদের মন খারাপ হয়ে যায় এটাই স্বাভাবিক। আর যদি দাগটি তোলা না যায় তাহলে মন আরও খারাপ হয়ে যায়। কারণ দাগ পড়ে যাওয়া কাপড়টিই বাতিল করে দিতে হয় তখন। কিন্তু দাগ তোলার পদ্ধতি জানা থাকলে মোটেও বাতিল করে দিতে হবে না পছন্দের পোশাকটি। আজকে জেনে নিন কাপড় থেকে বিভিন্ন রকমের দাগ তোলার সহজ কিছু পদ্ধতি।


১) চা, কফি, জুস, সফট ড্রিংকসের দাগ তোলার পদ্ধতি
প্রথমে কাপড়টি মিনিট দশেক পানিতে ভালো করে ভিজিয়ে রাখুন। এরপর কাপড় ধোয়ার সাবান বা লিক্যুইড ডিটারজেন্ট বা ডিজারজেন্টের পেস্ট তৈরি করুন পানির সাহায্যে। এরপর এই পেস্টটি কাপড়ের দাগের উপর লাগিয়ে রাখুন। হালকা শুকিয়ে উঠলে কাপড়টি গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

২) চকলেটের দাগ তোলার পদ্ধতি
প্রথমেই কাপড়ে যদি চকলেট লেগে থাকে তা যতোটা সম্ভব তুলে ফেলার চেষ্টা করুন। এরপর ডিটারজেন্ট মেশানো গরম পানিতে কাপড়টি ভিজিয়ে রাখুন। যদি এরপরও বাদামী দাগ থেকে যায় কাপড়ে তাহলে পানিতে সামান্য স্যানিটাইজার মিশিয়ে আরও খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর গরম পানি দিয়েই কাপড় ধুয়ে নিন।

৩) মেকআপের দাগ তোলার পদ্ধতি
মেকআপের দাগ যদি কাপড়ে পড়ে থাকে তাহলে সামান্য পানিতে ডিটারজেন্ট মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের উপরে লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে উঠলে নরম করে ঘষে তুলে ফেলুন। দাগ উঠে যাবে।

৪) তেলের দাগ তোলার পদ্ধতি
একটি টিস্যু পেপারের সাহায্যে কাপড় থেকে বাড়তি তেল শুষে নিন ভালো করে। এরপর কাপড়টি পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এতে লিক্যুইড ডিটারজেন্ট বা ডিটারজেন্টের পেস্ট তৈরি করে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর গরম পানিতে ভালো করে ধুয়ে নিন।

৫) ঘামের দাগ তোলার পদ্ধতি
১/৪ মগ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রন তৈরি করুন। এই মিশ্রণটি কাপড়ের ঘামের দাগের অংশে ভালো করে লাগিয়ে নিন এবং একটি পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন। ১ ঘণ্টা এভাবেই কাপড়টি রেখে মিশ্রণটি সেট হতে দিন। এরপর সাধারণ নিয়মে কাপড় ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে ঘামের দাগ একেবারেই থাকবে না কাপড়ে।

মনে রাখুনঃ
* কাপড় ধোয়ার আগে কাপড়ের দাগ তোলার চেষ্টা করবেন। একবার ধুয়ে শুকিয়ে ফেললে দাগ বসে যাবে।
* যতোটা সময় বেশি দাগটি কাপড়ে রেখে দেবেন ততোটা কঠিন ভাবে দাগটি কাপড়ে বসে যাবে।
* মেকআপের মধ্যে নেলপলিশের দাগ কাপড় থেকে তোলা একধরণের অসম্ভব একটি কাজ। সুতরাং অল্প দাগ হলে সেভাবেই রেখে দেয়া ভালো।
* ঘামের দাগযুক্ত কাপড় গরম পানিতে কখনোই ধোবেন না। এতে করে কাপড়ের ঘামের দাগ আরও বেশি বসে যায়।
একটি সুগন্ধি মসলা হিসাবে এলাচের রান্নাঘর যথেষ্ট মর্যাদা রয়েছে। এটি বিভিন্ন রান্নায় যোগ করে অনন্য গন্ধ ও স্বাদ। এটি অনেক মসলার মিশ্রণ “গরম মশলার” এক অবিচ্ছেদ্য অংশ। তবে আমাদের অনেকেই এই মসলার স্বাস্থ্য বেনিফিট সম্পর্কে জানি না । স্বাস্থ্যের জন্য এলাচের উপকারিতা বর্নণা করে শেষ করা যাবে না। এখানে এলাচ থেকে আপনি যে সকল স্বাস্থ্য বেনিফিট আহরণ করতে পাড়বেন তা তুলে ধরা হল।

গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করে:
এলাচ গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করে, অ্যাসিডিটি দূর করতে চিবাতে পারেন একটি এলাচ। এটি ডাইজেস্টিভ সিস্টেমকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে। পেটের যে কোনো সমস্যা যেমন বদহজম নিরাময়ে সহায়তা করে। এক কাপ গরম পানিতে একটি এলাচ পিষে দিয়ে খেয়ে ফেলুন। দেখবেন হজমের সমস্যা সমাধান হয়ে গেছে।
শ্বাসকষ্টে: মধু, লেবুর রস, গরম পানির সাথে একটা এলাচ পিষে মিশিয়ে পানিটুকু পান করালে তা শ্বাসকষ্ট দূর করবে। যারা হুপিংকাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য এলাচ খুবই উপকারি।

হাঁপানি ও হৃদরোগ দূর করে:
এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন কএরে। হৃদরোগ প্রতিরোধ করে, হৃদস্পন্দন স্বাভাবিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া এলাচ রক্তসঞ্চালনে সহায়ক। এলাচের গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে খেলে হৃদরোগে উপকার পাওয়া যায়।

মুখের দুর্গন্ধ দূর করতে:
মুখের দুর্গন্ধ সকলের জন্যই একটা বিব্রতকর সমস্যা। অনেকেই মুখের দুর্গন্ধজনিত সমস্যায় পড়ে থাকেন। ভালো ভাবে মুখ পরিস্কার করার পরও কারো কারো মুখে থেকে যায় দুর্গন্ধ। একটি এলাচ নিয়ে চিবোতে থাকুন। দেখবেন একেবারে দূর হয়ে গিয়েছে দুর্গন্ধ।

মাথা ব্যাথা দূর করে:
গরম পানিতে এলাচ গুড়ো ও মধু দিয়ে ফুটিয়ে তৈরি করে নিন এলাচ চা। মাথা ব্যথায় ভুগে থাকলে এক কাপ গরম এলাচ চা খেয়ে দেখুন। দেখবেন মাথা ব্যাথা নিমেষেই দূর হয়ে গিয়েছে। এছাড়াও এলাচ চা মানসিক চাপ কমাতেও সাহায্য করে।

রুপ চর্চায়:
এতে থাকে প্রচুর ভিটামিন সি। তাই ত্বকের সমস্যায় এলাচ খুব উপকারি। কারণ ভিটামিন সি রক্তসঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে। কারো ত্বকে কালো ছোপ ছোপ দাগ থাকলে তা দূর করতে এলাচ বেটে দাগে নিয়মিত লাগালে দাগ চলে যাবে।

কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানে:
কোষ্ঠকাঠিন্য ও জ্বরে উভয় সমস্যায় এলাচ খুব কাজের। এলাচ, বেল ও দুধ পানির সঙ্গে মিশিয়ে ভালো করে গরম করুন। দুধ যখন ঘন হয়ে আসবে তখন তা একটু ঠাণ্ডা করে খেলে কোষ্ঠকাঠিন্য ও জ্বর কমে যাবে।
এলাচকে মসলার রানী বলা হয় । এই মসলা খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হলেও রান্নার স্বাদ বাড়ানো ছাড়া ও এর রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপকারিতা যা স্বাস্থ্যের জন্য উপকারী ভূমিকা পালন করে। আশা করি এখন থেকে আপনারাও এ যথাযথ ব্যবহার করবেন।
আমাদের ব্লগে আপনাকে স্বাগতম

আপনার আইপি ঠিকানা

জনপ্রিয় পোষ্ট সমূহ

আমাদের ভিজিটর সংখ্যা

Flag Counter

Copyright © প্রশিক্ষণ... ব্লগ... | Designed by MUHSBD