Posted by : Writer ১৩ মার্চ, ২০১৫

রেস্তরাঁয় হরিয়ালি বিরিয়ানি খেয়েছেন কখনো? দারুণ সুস্বাদু এই বিরিয়ানি তৈরির পদ্ধতি অন্য যে কোন বিরিয়ানির যাইতে একদম আলাদা, মশলাও লাগে একেবারেই অন্যরকম। অনেক হ্যাপা করে নানান রকম মশলা প্রস্তুত করতে হয় না, ঘরে মজুদ সাধারণ কারি রান্নার উপাদানগুলো দিয়ে আপনার রান্না ঘরেই তৈরি করতে পারবেন অসাধারণ এই বিরিয়ানি। চলুন জানি আতিয়া আমজাদের রেসিপি।
উপকরণ
  1. চিকেন এর পিস – ৮ টি (২ টি চিকেন)
  2. রসুন বাটা – ২ চা চামচ
  3. পুদিনা পাতা-১ মুঠো
  4. ধনিয়া পাতা – ১ মুঠো
  5. কাঁচা মরিচ – ৬ টি
  6. গোলমরিচের গুঁড়ো – ১/২ চা চামচ
  7. দারচিনি – ২ টুকরা
  8. এলাচ- ৪ টুকরা
  9. লবঙ্গ – ৪ টুকরা
  10. তেজপাতা – ১ টি
  11. ঘি – ১/২ কাপ
  12. পিঁয়াজ কুচি – ৩ টি
  13. টমেটো – ১ টি
  14. টক দই – ৪ চা চামচ
  15. লাল মরিচের গুঁড়ো – ১ চা চামচ
  16. হলুদের গুঁড়ো – ১ চিমটি
  17. বাসমতী চাল – ২ কাপ
  18. গরম পানি – ৮ কাপ
  19. লবণ – পরিমান মত

প্রনালী
-চিকেনের পিস গুলো লবণ, দই, রসুন বাটা, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ঘন্টা খানেক মেরিনেট করতে হবে।
-৬ কাপ পানি গরম করে তাতে চাল ভিজিয়ে রাখুন আধা ঘন্টা
-এদিকে পুদিনা পাতা, ধনিয়া পাতা, টমেটো আর কাঁচা মরিচ একাসাথে মিক্সার গ্রাইন্ডারে পেষ্ট করে নিন।
-কড়াইতে ৪ চামচ ঘি গরম করে অর্ধেক পিঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে সরিয়ে রাখুন।
-এবার তেজপাতা ছাড়া একই করাইত ঘী তে গরম মসলা আর বাকি পিঁয়াজ কুচি গুলি দিয়ে সোনালি করে ভেজে তেল ঝরিয়ে ঠান্ডা করে নিন এবং মিক্সারের পেষ্টের সাথে দিয়ে আবার মিহি পেস্ট করে নিন। (গরম মশলা সহ)
-এবার কড়াইতে ঘি ও পেস্ট দুটো দিয়ে কষিয়ে নিন ও দেড় কাপ পানি দিয়ে মেরিনেটেড চিকেন গুলো দিয়ে দিন মশলা সহ এবং রান্না করে নিন।
-এবার চালের পানি ঝরিয়ে আলাদা আরেকটি হাঁড়িতে ২ কাপ পানি, তেজপাতা এবং লবন দিয়ে চালটা ফুটিয়ে নিন।
-এবার শুধু মিশিয়ে দিলেই হবে। হাঁড়ি থেকে অর্ধেক ফুটানো ভাত তুলে রাখুন। ২ চামচ ঘি ছড়িয়ে দিন হাঁড়ির চালে, তার ওপরে চিকেন কারিটা ঢেলে দিন এবং তার ওপরে বেরেস্তা ছরিয়ে দিন। বাকি ভাতগুলো দিয়ে দিন।।
-এবার হাঁড়ির ঢাকনা এঁটে দিয়ে ২০ মিনিট দমে রেখে দিন এবং সালাদ সহযোগে গরম গরম পরিবেশন করুন।

আমাদের ব্লগে আপনাকে স্বাগতম

আপনার আইপি ঠিকানা

জনপ্রিয় পোষ্ট সমূহ

আমাদের ভিজিটর সংখ্যা

Flag Counter

Copyright © প্রশিক্ষণ... ব্লগ... | Designed by MUHSBD