Posted by : Writer ১০ মার্চ, ২০১৫


রেস্তরাঁয় কেন, ঘরেই তৈরি করে ফেলুন না দারুণ মজার চিকেন সাসলিক। না, কোন বাড়তি উপাদান বা মশলা প্রয়োজন নেই। আপনার ঘরে যা আছে কেবল সেসব উপাদান দিয়েই খুব সহজে রেস্তরাঁর স্বাদের চিকেন সাসলিক তৈরি করে ফেলতে পারবেন। চমৎকার রেসিপিটি দিয়েছেন আতিয়া আমজাদ।
উপকরণ
মুরগীর বুকের মাংস একটু ভারী কিঊব করে কাটা ১/২ কেজি
মরিচের গুঁড়ো – ১/২ চা চামচ ( ঝাল বেশি চাইলে ১ চা চামচ)
গোল মরিচের গুঁড়ো – ১/২ চা চামচ
চিলি সস – ১ চা চামচ
টমেটো সস – ১ টে চামচ
লেবুর রস- ২ টে চামচ
রসুন বাটা -১/২ চা চামচ
লবণ- পরিমান মতো
পুদিনা পাতা বাটা – ১ চা চামচ (চাইলে বেশিও দিতে পারেন)
পিঁয়াজ ও গাজর ভারী কিঊব করে কাটা- প্রয়োজন মত
সয়াবিন/সরিষার তেল- ২ টে চামচ
প্রনালী
– গাজর কিউব গুলো হাফ বয়েল করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিন।
– চিকেন কিউব ধুয়ে পানি ঝরিয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিন। এবার তেল ছাড়া সব উপাদান একত্রে মিশিয়ে ২ ঘন্টা মেরিনেট করুন।
– এবার শাশলিক স্টিকে একে একে গাজর, পিঁয়াজ কিঊব ও এক পিস চিকেন কিউব এভাবে স্টিকের শেষ মাথা পর্যন্ত গেঁথে নিন।
– এবার সব গুলা সাসলিকে তেল ব্রাশ করে ননস্টিক প্যানে সেঁকে নিন। উভয় পাশ ১৫ মিনিট মাঝারি আঁচে সেঁকুন। মাঝে মাঝে তেল ব্রাশ করে দিন এবং একটু পোড়া পোড়া হলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন সালাদ ও নান রুটি/পরোটা/ আটার রুটি বা পোলাও এর সাথে।
– সাসলিক স্টিকগুলো ব্যবহার এর আগে অন্তত ৩০ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন এতে করে ওগুলো পুড়ে কালচে হয়ে যাবে না।
-চুলার পরিবর্তে ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট বেক করলেও হবে।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

আমাদের ব্লগে আপনাকে স্বাগতম

আপনার আইপি ঠিকানা

জনপ্রিয় পোষ্ট সমূহ

আমাদের ভিজিটর সংখ্যা

Flag Counter

Copyright © প্রশিক্ষণ... ব্লগ... | Designed by MUHSBD